আমার মাথায় হাত বুলিয়ে দাও
চোখটা বুজে নীল জলেতে ভাসি
তোমার খোঁপায় ফুলটা গুঁজে নাও
তোমার ছোঁয়ায় মুগ্ধ হয়ে হাসি।
পুকুর জলে হংসযুগল ভাসে
শিউলি ঝরা পথের ধারে যাই
চাঁদের আলো নীরব গায়ে হাসে
তোমার পাশে জীবনখানি চাই।
তোমার চুলের জলজ গন্ধ পাই
শিশির মেখে ঘাসের ডগায় হাসি
তোমার চোখে স্বপ্নগুলো পাই
নীল আকাশে তোমার সাথেই ভাসি ।