নীরব ছোঁয়া


মেঘের ফাঁকে সূর্য হাসে, আকাশ নামে ঘাসে,

চোখের গভীর শীতল জলে কোন পদ্ম ভাসে।
গাছের মাথায় বাতাস নাচে, জানালায় কাঁপে আলো

দূর আকাশে মেঘের ভেলায় সন্ধ্যা জ্যোতি-জ্বালো

আনমনা প্রাণ ডাকে কাকে, নীরব কোনো ছোঁয়া,
হেসে বলি, কালোকেশী, হরিণ-চোখে স্বপ্ন-ধোঁয়া।
হাতটি রাখো আমার হাতে, একটু এসো কাছে,
ভালোবাসা বসুক পাশে, বলুক কথা হেসে।

 

লন্ডন, ২৩শে জানুয়ারি ২০২৬