মৌন ভোর


গাছ-গাছালী মৌন ধ্যানে, চলছি হেঁটে দুজনা,
গুরু গম্ভীর মনটা আমার হঠাৎ আনমনা।
পাতার ভাষায় অজানা কথা ফিসফিসিয়ে কয়,
শিশির ভেজা এই মুহূর্তে সময় থমকে রয়।

 

হাওয়ার ছোঁয়ায় জেগে ওঠে ভোরের সবুজ গান,
নীরবতার গভীর জলে ডুবে থাকে প্রাণ।
গাছের পাতায় নরম হাওয়া নাচছে তালে তালে

শিশির মাখা ঘাসের বুকে ভোরের বাতাস দোলে।

 

লন্ডন, ১৯শে জানুয়ারি ২০২৬